কিডনি চক্রের পান্ডা গ্রেপ্তার Print E-mail
User Rating: / 7
PoorBest 
Saturday, 21 February 2009 23:36

 

কিডনি চক্রের পান্ডা গ্রেপ্তার 

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে কিডনি চক্রের পান্ডা পার্থ চৌধুরীকে ধরা পড়ল পুলিশের জালে। তাকে ধরেছে কলকাতার গোয়েন্দা পুলিশ। তাকে ধরা হয় বাংলাদেশ লাগোয়া সন্দেশখালি থানার কাছে। অঞ্জনা প্রধান নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। ওই মহিলা কিডনি চক্রের সঙ্গের জড়িত ছিল।

পুলিশ জানতে পেরেছে যে ওই পার্থ চৌধুরী নিজের একটি কিডনি বেঁচে দিয়েছেন। এই চক্রের সঙ্গে জড়িত হৃদ্য় দুবে, মিঠুন ও চন্দনা মুখার্জি। ধৃত চন্দনা মুখার্জি-কে জেরা করে পুলিশ কিডনি চক্রের পান্ডা পার্থ চৌধুরীকে ধরেছে। এদের সঙ্গে যোগাযোগ ছিল নামী-দামি হাসপাতালের। এই চক্র সাধারণত গরীব মানুষকে টাকার লোভ দেখিয়ে কিডনি তুলে নিত। এই রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা থেকে শুরু করে দিল্লী পর্যন্ত তাদের জাল বিছানো ছিল।


Last Updated ( Saturday, 21 February 2009 23:39 )