আই পি এলে জেমস বন্ড
User Rating: / 0
PoorBest 

আই পি এলে জেমস বন্ড 

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা নাইট রাইডার্স শেন বন্ডকে নিলামে কিনে নিল গতকাল। বলতে গেলে ছিনিয়ে নিল সর্বোচ্চ বিড করে। একদিকে ভালো হয়েছে কারণ একজন অলরাউন্ডার দরকার ছিল কলকাতা নাইট রাইডার্স এর। ইশান্ত শর্মার সঙ্গে ভালো একজন বোলার পাওয়া গেল।

বন্ড আসার জন্য কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী হয়ে গেল একথা অস্বীকার কেউ করবে না। বন্ড ভালো বল করে এবং শেষের দিকে নেমে ব্যাটিং ভালো করতে পারে। আশা করা যায় আমাদের প্রাক্তন ভারত-অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দায়িত্ব সহকারে টীম-টাকে চালিয়ে কলকাতা নাইট রাইডার্স এর মান আরো উন্নত করবে।