| বইমেলা শুরু হচ্ছে ২৬ শে জানুয়ারী |
|
বইমেলা শুরু হচ্ছে ২৬ শে জানুয়ারী নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৬ শে জানুয়ারী থেকে মিলন মেলা প্রাঙ্গনে বইমেলা শুরু হচ্ছে। রাজ্য সরকার গতবার দায়িত্ব নিয়ে বলেছিল মেলার প্রাঙ্গন সরকারের তরফ থেকে ঠিক করে দেওয়া হবে। কিন্তু এখনও চরম অব্যবস্থা। রাতারাতি এখন যুদ্ধের মত সাজানো হচ্ছে মেলা প্রাঙ্গণ।
পাবলিশার্স এন্ড বুক সেলার্স গ্লিড সরকারের এই দায়িত্বে খুশী নয়। তাদের বক্তব্য রাজ্য সরকার কথামত কোন কাজ করে নি। এবারে স্টলের সংখ্যা গতবারের চেয়ে বাড়ানো হচ্ছে। কিন্তু খরচা আগের চেয়ে প্রচুর বেড়ে গেছে। গতবারের মত এবারেও টিকিটের দাম একই থাকছে। উদ্বোধন হচ্ছে ২৫ শে জানুয়ারী, ২০১০। |