| আমাদের সম্বন্ধে |
|
-: আমাদের সম্বন্ধে :- খবরের কাগজ ডট কম হল বাংলা অনলাইন নিউজপেপার। আপনারা রোজ ভোরবেলায় বেড-টি সহ দৈনিক খবরের কাগজ-টি পড়েন। কিন্তু আমাদের এই বাংলা অনলাইন নিউজপেপার আপনার একান্ত আপন ব্যক্তিগত বা আপনার অন্দরমহলের খবর। আমাদের ক্যাপশন হল ‘খবরের মধ্যে খবর খুঁজুন’ অর্থাৎ খবর পড়লেই হবে না তার মধ্যে কি বিষয় বস্তু আছে তার চুলচেরা বিচার করুন। খবরের মধ্যে কত-টা সত্যি বা মিথ্যা লুকিয়ে আছে তা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। আমরা চেষ্টা করি যে খবরটি অনলাইন প্রকাশিত হচ্ছে সেটি যাতে ছাঁকনি দিয়ে ছেকে নেওয়া যায় অর্থাৎ সাদা বাংলা ভাষায় যাকে আমরা বলি ফিল্টার করা। এতে দায়িত্ব কিন্তু আপনাদের অর্থাৎ পাঠকরাই আমাদের ভুল সংশোধন করে দেবে। যদি আপনাদের কাছে ভালো কোনো খবর থাকে তাহলে আমাদের জানান, আমরা প্রকাশ করব। কারেন্ট খবরের পাশাপাশি আপনারা অন্যান্য খবর দেখতে পাবেন, যেমন : কলকাতার খবর, দেশের খবর, বিদেশের খবর, খেলার খবর, স্বাস্থ্যের খবর, সিনেমা এবং দূরর্দশনের খবর। এছাড়া ফিচার, ইন্টারভিউ এবং সাহিত্যের খবর। নিউজ হেডলাইনে আপনারা দেখতে পাবেন কারেন্ট নিউজ আপডেট অর্থাৎ লিঙ্ক। আপনি বা আপনারা আপনাদের উৎপাদনের অনলাইন বিজ্ঞাপন দিতে পারেন। ব্যানার এ গিয়ে ক্লিক করুন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া কম খরচায় আপনারা ক্লাসিফায়েড বিজ্ঞাপন দিতে পারেন। এছাড়া আছে টেক্সট লিঙ্ক, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন কম খরচায়। আপনাদের মতামত একান্ত কাম্য। সোজা গেস্ট বুকে যান, আর মহা মূল্যবান মন্তব্য করুন। আমাদের সাথে থাকুন, আমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চুলুন। আমরা কথা দিচ্ছি থেমে থাকব না - অনেক ঝড় ঝাপটা আসবে কিন্তু আমরা সব কিছু অতিক্রম করে প্রত্যেক বাঙালী মানুষের কাছে প্রিয় হয়ে থাকব। আপনারা আমাদের সঙ্গী হন, আপনার নিজস্ব লেখা পাঠাতে চাইলে আমাদেরকে ইমেল করুন : This e-mail address is being protected from spambots, you need JavaScript enabled to view it । নমস্কারান্তে - ঘনশ্যাম মুখোপাধ্যায়, সম্পাদক, মোবাইল : ৯৮৩০০ ৭৮৯৪৯।
|